advertisement
advertisement

চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

advertisement

দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল জানিয়ে ওসি মোজাম্মেল বলেন, হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন।

ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ।এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর