advertisement
advertisement

১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:২০ পূর্বাহ্ণ
১ হাজার ২০০ টাকার বই ‘নিলামে’ বিক্রি হলো ১ লাখ ৩০ হাজার টাকায়

জাতীয় সেমিনারে ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদসহ জ্যেষ্ঠ আলেমরা। বুধবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে

advertisement

১ হাজার ২০০ টাকা গায়ের মূল্যের একটি বই ‘নিলামে’ বিক্রি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকায়। বুধবার রাজধানীর খামারবাড়িতে মোড়ক উন্মোচনের পরপরই শীর্ষস্থানীয় আলেমদের স্বাক্ষরসহ বইটির একটি কপি কিনে নেন একজন সুপরিচিত ইসলামি বক্তা।

কাদিয়ানি (আহমদিয়া) সম্প্রদায়ের তৎপরতা নিয়ে লেখা এই বইয়ের নাম ‘সিরাতুন্নবী (সা.) ও খতমে নবুওয়াত স্মারকগ্রন্থ’।দুপুরে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এক সেমিনারে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির প্রকাশনা উপলক্ষেই এই সেমিনারের আয়োজন করা হয়েছিল।সকাল নয়টার দিকে কেআইবি মিলনায়তনে সেমিনারটি শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর আল্লামা আব্দুল হামীদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর