advertisement
advertisement

রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
রাতে রাজধানীর তিন জায়গায় ককটেল বিস্ফোরণ, ট্রাকে আগুন

রাজধানীর শাহজাহানপুরে ককটেল বিস্ফোরণে আহত নাসিমা বেগম। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। ১৮ নভেম্বর

advertisement

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর মোহাম্মদপুরে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন। একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শাহজাহানপুরের খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের পাশে খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটা সড়কে বিস্ফোরিত হলে পাশের চা দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন।

তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর রাত ৮টা ৪০ মিনিটের দিকে শ্যামপুরের দোলাইরপাড় বাস কাউন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর