থ্যালাসেমিয়া রোগীদের সেবায় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান ও রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ারসহ অন্য কর্মকর্তারা। ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬
থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় রক্তের চাহিদা পূরণ ও রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।রেনাটা পিএলসির প্রধান কার্যালয়ে গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ রক্তদান কার্যক্রম চলে।
রেনাটা পিএলসির সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান, রেনাটা পিএলসির চিফ পিপল অফিসার নিসবাত আনোয়ার এবং অনকোলজি ও হেমাটোলজি পোর্টফোলিওর হেড অব মার্কেটিং আমির আবদুল্লাহ।অনুষ্ঠানে অধ্যাপক সৈয়দা মাসুমা রহমান থ্যালাসেমিয়া রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ও প্রতিনিয়ত রক্তের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।