advertisement
advertisement

নবান্নের মাছের মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
নবান্নের মাছের মেলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসে দিনব্যাপী নানা ধরনের মাছের মেলা

advertisement

হেমন্তের শিশিরভেজা স্নিগ্ধ সকালে উৎসবমুখর আয়োজনে বগুড়ায় জমে উঠেছিল নবান্ন উৎসবের শত বছরের ঐতিহ্যবাহী মেলা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসা দিনব্যাপী এই মেলার প্রধান আকর্ষণ ছিল নানা পদের মাছের সমাহার। কাকডাকা ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে ওঠে এই মেলা। প্রতিবছর অগ্রহায়ণের প্রথম দিনে এই হাটে বসে মাছের মেলা। আশপাশের ১০ থেকে ১৫টি গ্রামের মানুষ আসেন মেলায়।

মেলা ঘিরে উৎসব লেগে যায় পুরো এলাকায়। মেলা থেকে মাছ কিনে মেয়েজামাইসহ স্বজনদের আপ্যায়ন করে থাকেন স্থানীয় লোকজন। মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে নেমে পিচঢালা পথ পার হলেই মানুষের ভিড়ে পা ফেলা দায়। অর্ধশতাধিক দোকানে মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী গ্রামে সোমবারের মাছের মেলা নিয়ে ছবির গল্প।বগুড়ার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীতীরবর্তী উথলী হাটে বসে দিনব্যাপী নানা ধরনের মাছের মেলারুই মাছ দেখিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টায় এক বিক্রেতাপ্রায় ১৫ কেজি ওজনের বিগহেড মাছ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর