advertisement
advertisement

এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
এইচএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডে তৃতীয় হলেন বন্ধু সুমাইয়া

রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু তাসকিয়া তাসনিম সুমাইয়া

advertisement

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তাসকিয়া তাসনিম সুমাইয়া। তিনি সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজ থেকে এমন সাফল্য পেয়েছেন।

রায়গঞ্জ বন্ধুসভার বন্ধু সুমাইয়ার এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁর পরিবারের লোকজন, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বন্ধুসভার সদস্যরা।সম্প্রতি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত মেধাতালিকায় ১ হাজার ৯২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করার বিষয়টি জানান সুমাইয়ার বড় ভাই ফয়সাল হোসেন। তিনি বলেন, চতুর্থ বিষয় ছাড়া ১১০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ১০৯২।

প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর নম্বর ১০৯৩।এর আগে ৩১ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর