advertisement
advertisement

জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
জোয়ারে ডুবে, ভাটায় জেগে ওঠা নীল পানির দ্বীপ নিয়ে হঠাৎ উদ্বেগ কেন

জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে

advertisement

বঙ্গোপসাগরের বুকে জোয়ারের পানিতে ডুবে যায় পাথুরে দ্বীপটি। ভাটার সময় আবার জেগে ওঠে। সেন্ট মার্টিনের পশ্চিম সৈকতের এই দ্বীপটির স্থানীয় নাম ‘দারুচিনি দ্বীপ’। কয়েক দিন ধরে পর্যটকদের নতুন আকর্ষণ হয়ে উঠেছে এটি। প্রতিদিন ৩০টির বেশি স্পিডবোটে ৫০০ থেকে ৬০০ পর্যটক সেখানে যাতায়াত করছেন। অথচ দ্বীপটিতে যাত্রী পারাপারে সব ধরনের নৌযানের চলাচল নিষিদ্ধ। স্পিডবোটগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, এমনকি লাইফ জ্যাকেটও।

ফলে পর্যটকদের জীবনের ঝুঁকির পাশাপাশি দ্বীপটির জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ বাড়ছে।পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের তথ্য অনুযায়ী, গত তিন দিনে অন্তত দুই হাজার পর্যটক ঝুঁকি নিয়ে দারুচিনি দ্বীপে গেছেন। তাঁদের অনেকে ফেরার সময় প্রবাল, শামুক-ঝিনুক ও কড়ই সংগ্রহ করে নিয়ে আসছেন।

এতে দ্বীপটির সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।সেন্ট মার্টিনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পাথুরে এই দ্বীপটি জোয়ারের সময় সাগরের পানিতে ডুবে থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর