সলিল চৌধুরীর ছবি অবলম্বনে
২০০৪ সালের ১৯ নভেম্বর প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে এ নিবন্ধটি প্রকাশিত হয়। এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়ে থাকা লেখাটি আজ সলিল চৌধুরীর জন্মদিনে অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।রবীন্দ্রনাথের গান ‘তুমি কেমন করে গান কর হে গুণী’তে আছে দুটি পঙ্ক্তি: ‘সুরের আলো ভুবন ফেলে ছেয়ে/ সুরের হাওয়া চলে গগন বেয়ে’।
কার গানের হাওয়ায় ভুবন ছেয়ে যায়, কার গানের সুরে গগন আলোতে ভরে যায়, এ প্রশ্ন যদি আজ কেউ বাংলা গান সম্পর্কে করে, তাহলে আমাদের নিশ্চয়ই খুব বেশি ভাবনাচিন্তা করে উত্তর দিতে হয় না। চোখ বন্ধ করে আমরা বলে দিই—রবীন্দ্রনাথের গান। তারপর আরও বলি নজরুলের নাম। তারপর একে একে দ্বিজেন্দ্রলাল, অতুলপ্রসাদ, রজনীকান্ত—এই নামগুলো বলতে থাকি আমরা। শুধু তা–ই নয়, আমরা তাঁদের ভুবন সম্পর্কেও অনেক কিছু জানি এবং আজও জানার চেষ্টা করে যাচ্ছি।
রবীন্দ্রনাথ ও নজরুলের জীবন, তাঁদের কাব্য-সাহিত্য, তাঁদের সুর, এককথায় তাঁদের ভুবন সম্পর্কে আজও লেখা হচ্ছে অজস্র বই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।