এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের স্বাগত ভোজের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পাশে দাঁড়িয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শেনঝেন, চীন। ১৮ নভেম্বর, ২০২৬
এশিয়া সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে গতকাল বুধবার চীনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ পর্বে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক নজিরবিহীন শীর্ষ বৈঠকে যোগ দেবেন তিনি। ইউক্রেন, ইরান, বাণিজ্য ও বিশ্বজুড়ে অস্ত্রের মজুত বৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যে চীনের শেনঝেনে একত্র হচ্ছেন বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতারা।
এশিয়া সফরে ট্রাম্পের দ্বিতীয় পূর্ণ দিনে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে।তাৎপর্যপূর্ণ করমর্দনবিশ্বনেতাদের কোনো সমাবেশে অনেক করমর্দন হয়। তবে গতকাল একটি করমর্দন বিশেষভাবে নজর কেড়েছে।পুতিন ট্রাম্পের কাছে গিয়ে ক্যামেরার সামনে তাঁর সঙ্গে করমর্দনের উদ্যোগ নেন।
ইউক্রেনে যুদ্ধের কারণে পশ্চিমা বিশ্বের বড় অংশ থেকে রাশিয়া বিচ্ছিন্ন হয়ে থাকার মধ্যে দুই নেতার এ করমর্দন প্রকাশ্যে তাঁদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছে।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) ফোরামে দেওয়া সূচনা বক্তব্যে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার সমালোচনা করেন পুতিন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।