advertisement
advertisement

১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
১০০ সেরা তারকার তালিকায় শীর্ষে মনরো, শাহরুখ কত নম্বরে

সর্বকালের সেরা ১০০ তারকার তালিকায় কারা আছেন। কোলাজ

advertisement

কারও অভিনয় মনে দাগ কাটে, কেউ হয়ে ওঠেন সময়ের প্রতীক, আবার কারও উপস্থিতিই সিনেমাকে দেয় আলাদা মাত্রা। কিন্তু একজন ভালো অভিনেতা আর একজন বড় চলচ্চিত্র তারকার মধ্যে পার্থক্য কোথায়? অভিনয়দক্ষতা, জনপ্রিয়তা, সৌন্দর্য, ব্যক্তিত্ব, নাকি পর্দায় উপস্থিতির সেই দুর্বোধ্য জাদু? এই প্রশ্নের উত্তর খুঁজতেই বিশ্বের বিনোদনবিষয়ক প্রভাবশালী সাময়িকী ভ্যারাইটি প্রকাশ করেছে সর্বকালের ১০০ সেরা চলচ্চিত্র তারকার তালিকা।

সেখানে এক নম্বরে জায়গা পেয়েছেন হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় স্থানে হামফ্রে বোগার্ট, তৃতীয় চার্লি চ্যাপলিন। চতুর্থ জ্যাক নিকলসন, পঞ্চম ক্যাথরিন হেপবার্ন। তালিকায় আছেন হলিউড, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন সময়ের তারকারা। পুরোনো দিনের নির্বাক চলচ্চিত্রের শিল্পী থেকে শুরু করে বর্তমান প্রজন্মের জেনডায়া, টিমোথি শ্যালামে ও রবার্ট প্যাটিনসন—কেউ বাদ পড়েননি। ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র জায়গা পেয়েছেন বলিউডের শাহরুখ খান।

তাঁর অবস্থান ৯২ নম্বরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর