ব্যাডমিন্টন খেতলে গিয়ে অনেকে ইনজুরিতে পড়েন
টেনিস খেলোয়াড়দের সবচেয়ে সাধারণ ইনজুরিগুলোর মধ্যে রয়েছে টেনিস এলবো, কাঁধের রোটেটর কাফ ইনজুরি, গোড়ালি মচকে যাওয়া এবং হাঁটুতে ব্যথা। এসব সমস্যা থেকে বাঁচতে সঠিক শারীরিক কন্ডিশনিং, সঠিক র্যাকেট নির্বাচন এবং খেলার আগে ও পরে স্ট্রেচিং অত্যন্ত জরুরি। টেনিস এলবো: এটি টেনিস খেলোয়াড়দের সবচেয়ে পরিচিত ইনজুরি। কনুইয়ের বাইরের অংশের পেশি এবং টেন্ডনে অতিরিক্ত চাপ পড়ার কারণে এই ব্যথা হয়।
করণীয়: বিশ্রাম নিতে হবে এবং কনুইয়ে বরফের প্যাক ব্যবহার করতে হবে। ফোরআর্ম শক্তিশালী করার জন্য নির্দিষ্ট ব্যায়াম করতে হবে। র্যাকেটের গ্রিপ সাইজ সঠিক রাখতে হবে এবং স্ট্রিংয়ের টান কমিয়ে রাখতে হবে।টেনিসে দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায়গোড়ালি মচকে যাওয়া: টেনিসে দ্রুত দিক পরিবর্তন করতে গিয়ে অনেক সময় পায়ের গোড়ালি মচকে যায় বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়।
করণীয়: রাইস পদ্ধতি অনুসরণ করতে হবে—বিশ্রাম (রেস্ট), বরফ দেওয়া (আইস), চাপ দিয়ে রাখা (কমপ্রেশন) এবং পা উঁচু করে রাখা (এলিভেশন)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।