advertisement
advertisement

রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের পাশাপাশি জীবিকার সুযোগ তৈরির তাগিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
রোহিঙ্গা সংকট সমাধানে প্রত্যাবাসনের 
পাশাপাশি জীবিকার সুযোগ তৈরির তাগিদ

‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপ। ঢাকা। ১৯ নভেম্বর

advertisement

রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখাই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরির পাশাপাশি আশ্রয়শিবিরে তাঁদের শিক্ষা, দক্ষতা ও জীবিকার সুযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। তাঁরা বলছেন, ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান ও জীবনযাত্রার উন্নয়নেও গুরুত্ব দিতে হবে।

এ জন্য সরকার, জাতিসংঘ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ নিতে হবে।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘রোহিঙ্গা সংকটের এক দশক: করণীয় নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক নীতি সংলাপে এসব কথা উঠে আসে। সংলাপের আয়োজক ব্র্যাক।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সংলাপে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান হতে হবে মিয়ানমারেই।

এ জন্য রোহিঙ্গাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং তাদের নিরাপদে ও সম্মানের সঙ্গে দেশে ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং সংকট দীর্ঘায়িত হওয়ায় বাংলাদেশের সীমিত সম্পদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক তিতুমীর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর