advertisement
advertisement

চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না

প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হয় আবাহনী–মোহামেডানের সাবেক ফুটবলাররা। ধানমন্ডির আবাহনী মাঠে

advertisement

সকাল থেকেই বৃষ্টি। আকাশের কান্না দেখে একটা সময় সংশয় জেগেছিল, ধানমন্ডির আবাহনী মাঠে আদৌ আসবেন তো আবাহনী-মোহামেডানের সোনালি সময়ের আমন্ত্রিত ফুটবলাররা, যাদের নিয়ে হবে মিলনমেলা!বেলা ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও আবাহনী মাঠে দুই ক্লাবের সাবেক ফুটবল, ক্রিকেট ও হকি খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচটি শুরু হয়েছে আরও দেরিতে। তবে বেলা আড়াইটা থেকেই একে একে মাঠে আসতে শুরু করেন সাবেকরা।

কারও চুলে পাক ধরেছে, কারও শরীরে বয়সের ছাপ। কিন্তু জার্সি গায়ে চাপাতেই যেন ফিরে এলেন সেই চেনা রূপে। বৃষ্টি মাথায় নিয়েই শুরু হয় ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী–মোহামেডানের ফুটবল লড়াই।কেউ ২০ বছর, কেউ ২৫ বছর, কেউ–বা তারও বেশি সময় পর আবার গায়ে চাপিয়েছেন প্রিয় ক্লাবের জার্সি। তবে মাঠে নামার পর বয়সের হিসাব যেন হারিয়ে যেতে লাগল।

বল পায়ে পুরোনো ক্ষিপ্রতা দেখানোর চেষ্টা, গোল করার তাড়না, গোলের পর উচ্ছ্বাস, রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্ক—সব মিলিয়ে বৃষ্টিস্নাত বিকেলে যেন ফিরে এল বাংলাদেশের ফুটবলের সোনালি অতীত!সব মিলিয়ে দুই দলের ৬০ জনের বেশি সাবেক খেলোয়াড় ও সংগঠক জড়ো হয়েছিলেন এই পুনর্মিলনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর