বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক স্টাডি সিরিজে প্রবন্ধ উপস্থাপন করেন র ্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক
এক দশকে দেশের উৎপাদন খাতে গড়ে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান বাড়েনি। বরং ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে এ খাতে কর্মরত মানুষের সংখ্যা ১৪ লাখ কমেছে। একই সময়ে উৎপাদন খাতে নারীদের কর্মসংস্থান কমেছে প্রায় অর্ধেক। অর্থাৎ শিল্পের উৎপাদন বাড়লেও সেই অনুপাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না।গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক উপস্থাপনায় এ তথ্য তুলে ধরা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে এই প্রবন্ধ তৈরি করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ।
এতে বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশন বাংলাদেশের কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস।র্যাপিডের উপস্থাপনায় বলা হয়, ২০১৩ সালে উৎপাদন খাতে কর্মরত মানুষের সংখ্যা ছিল ৯৫ লাখ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।