advertisement
advertisement

পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা

পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত

advertisement

ভারতের উত্তর ২৪ পরগনার মহকুমা বনগাঁ সদরের পরে পেট্রাপোল স্থলবন্দরের দিকে এগোতে ডান দিকে ইমিগ্রেশন সেন্টার। সেখানে নিরাপত্তা কর্মীসহ অভিবাসনবিষয়ক কর্মীরা বসেন। এই সেন্টারে রোববার দুপুরে ঘণ্টা দুয়েক ছিলেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিমসহ একটি দল।

একাধিক সূত্র জানিয়েছে, মোট চারজন ওই সেন্টারে ছিলেন।আওয়ামী লীগের নেতারা একটি সাদা গাড়িতে করে এসে ওই ইমিগ্রেশন সেন্টারে ঢোকেন। তবে সেখানে তাঁরা কী করেছেন সে সম্পর্কে অভিবাসন দপ্তর, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বা রাজ্য পুলিশের অধীন পেট্রাপোল থানা কোনো মন্তব্য করতে চায়নি। স্থানীয় মানুষের প্রবেশের যে পথ, সেই পথ দিয়ে আওয়ামী লীগের নেতারা ইমিগ্রেশন সেন্টারে যাননি।

তাঁরা সেন্টারে ঢুকতে ও বের হতে ভিন্ন পথ ব্যবহার করেন বলে ঘটনাস্থলে অপেক্ষারত সাংবাদিকেরা জানিয়েছেন।ওই সময়ে সেখানে একটি মিছিল বের হয়, যার নেতৃত্বে ছিলেন বনগাঁ উত্তর এবং দক্ষিণের বিজেপির কয়েকজন নেতা ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর