advertisement
advertisement

টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
টোলের তথ্য গোপনের অভিযোগে দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

advertisement

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের দলটি তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা ও টোল আদায়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে বলে দলের কাছে প্রতীয়মান হয়েছে।দুদক জানিয়েছে, সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির অভিযোগ অধিকতর যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করা হবে।

সংগৃহীত তথ্য ও নথিপত্র পর্যালোচনা ও বিশ্লেষণ করে এনফোর্সমেন্ট দল কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড (এফডিইই)।১৯ নভেম্বর ‘এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর