advertisement
advertisement

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেন। পশ্চিম পাশের বোর্ডগুলো সাজানো হয়েছে ১৯৭৩ সালে মালরোর বাংলাদেশ সফর দিয়ে।

advertisement

মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বাংলাদেশের নিরীহ মানুষের ওপর নির্বিচার গণহত্যা, নির্যাতন, গণধর্ষণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছিল, তখন বহির্বিশ্বের মানবতাবাদী যে কণ্ঠস্বরগুলোতে এর প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়েছিল, অঁন্দ্রে মালরো ছিলেন তাঁদের অন্যতম।

ফরাসি এই দার্শনিক, সাহিত্যিক, শিল্পকলা তাত্ত্বিক এবং ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্রে মালরো স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘বাংলাদেশের এই সংগ্রাম কেবল গণতন্ত্রের নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। এর জন্য প্রয়োজন সশস্ত্র প্রতিরোধ।’আগামীকাল ২৩ নভেম্বর অঁন্দ্রে মালরোর ৫০তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশের এই সুহৃদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ঢাকায় ফরাসি দূতাবাসের যৌথ আয়োজনে শুরু হয়েছে এক বিশেষ প্রদর্শনী।রোববার দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফ্রেডরিক ইনজা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর