advertisement
advertisement

ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ
ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন। রোববার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার হাশেমবাগ এলাকায়

advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল খুন হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচে গেছেন।রোববার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার থানার কাশিপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

এএসআই আবদুস সাত্তারও একই ফাঁড়িতে কর্মরত।এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে আনোয়ার ও সাত্তার সাদাপোশাকে হাশেমবাগ এলাকায় তথ্য সংগ্রহ করতে যান। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ধাওয়া করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন আনোয়ার। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পান সাত্তার।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী রোববার দিবাগত সাড়ে ১২টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তথ্য সংগ্রহের সময় কয়েকজন দুর্বৃত্ত পুলিশ সদস্যদের ধাওয়া করে হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর