advertisement
advertisement

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত

ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল

advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ এক বিষয় নয়। এ দুটি আলাদা বিষয়। আজ বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।প্রশ্নোত্তরে জয়সোয়াল বলেন, এখানে দুটি বিষয় রয়েছে। একটি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ।

সেই অনুরোধ দেশের প্রতিষ্ঠিত প্রক্রিয়ার আওতায় বিবেচনা করে দেখা হচ্ছে। অন্য বিষয়টি হলো, একজন নাগরিক প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণসংক্রান্ত নথি) নিয়ে স্বেচ্ছায় তাঁর দেশে ফিরে যেতে চাইছেন। বিষয়টি প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা।গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাঁকে মৃত্যুদণ্ড দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর