যুক্তিতর্ক বিটিভি সরাসরি সম্প্রচার করে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথা থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও বলপূর্বক গুমের বিষয়টি এসেছিল বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম। তিনি বলেন, আর বিষয়টি বাস্তবায়ন করেছিলেন জিয়াউল আহসান। গুম–হত্যার উদ্দেশ্য ক্ষমতা ধরে রাখা ছিল বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে আজ বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার এ কথাগুলো বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ এই মামলার যুক্তিতর্ক চলছে। আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেছে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ)। এই যুক্তিতর্ক বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করে।
মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বিচারের সময় কারাগার থেকে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।যুক্তিতর্কে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, দুই ধরনের অপরাধ রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।