advertisement
advertisement

রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ

`আরকা’স নেক্সট মডেল'-এর দৃশ্য। চরকির সৌজন্যে

advertisement

সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘আরকা’স নেক্সট মডেল’ নিয়ে তৈরি হয়েছে সিরিজ। তিন পর্বের সিরিজটি ২৫ নভেম্বর রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে। সংস্কৃত ভাষায় ‘অর্ক’ বা ’আরকা’ শব্দের অর্থ সূর্য বা আলোর রশ্মি, যা অন্ধকার ভেদ করে নতুন দিনের বার্তা বয়ে আনে। দেশের ফ্যাশনশিল্পে নতুন কিছু করার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে যাত্রা শুরু করে ‘আরকা’।

দর্শকদের ভিন্ন রকম কনটেন্ট দিতে ২০২৫ সালে আরকা’স নেক্সট মডেল-এর সঙ্গে যুক্ত হয় চরকি। সে বছর আয়োজিত কনটেন্টই দেখতে পারবেন দর্শক। এ সময়ের তরুণদের স্টাইল-ফ্যাশন নিয়ে ভাবনা কী, তার অনেকটাই জানা যাবে।

পাশাপাশি থাকছে এ সময়ের ডিজাইন-ডিজাইনার, পোশাক ও ক্যাটওয়াক।আরকা’স নেক্সট মডেল–এর পরিচালক আসাদ সাত্তার জানান, বাংলাদেশকে কেবল ‘মেড ইন বাংলাদেশ’ বা পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নয়; বরং ‘ডিজাইনড ইন বাংলাদেশ’ বা নিজস্ব ফ্যাশন ও নকশা রপ্তানিকারক দেশ হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই ফ্যাশন উইক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর