গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় এসে ঘটনার বিস্তারিত বর্ণনা দেন পোশাকশ্রমিক দিলরুবা আক্তার। গতকাল মঙ্গলবার রাতে
পোশাক কারখানার নারী শ্রমিক নিহত হয়েছেন, এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল মঙ্গলবার দিনভর গাজীপুরের ভোগড়া এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকেরা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবর পেয়ে ওই নারী শ্রমিক কারখানা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সহযোগিতায় তিনি গতকাল থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন।ওই নারী শ্রমিকের নাম দিলরুবা আক্তার।
তিনি ভোগড়া এলাকার ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের সুইং অপারেটর এবং নগরের ডেগেরচালা এলাকার দুলাল হোসেনের মেয়ে।ওই ঘটনায় দিলরুবা আক্তার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ সম্পর্কে থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, ওই নারী তাঁর কারখানার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত ১০টার দিকে থানায় আসেন। এ সময় তিনি বলেন, ‘স্যার, আমি মরি নাই।
আমি বেঁচে আছি, সুস্থ আছি।’ পরে রাত সাড়ে ১১টার দিকে তিনি থানা থেকে বাসায় ফিরে যান।থানা–পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফিন বাংলা অ্যাপারেলসের কারখানার সামনে বহিরাগতদের বাধা ও ধাক্কাধাক্কিতে আহত হন শ্রমিক দিলরুবা আক্তার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।