advertisement
advertisement

ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ঘরে আটকে পড়া প্রজাপতিকে আহত না করে বের করব কীভাবে

advertisement

খোলা জানালা বা দরজা পেলে ঘরে ঢুকে পড়ে প্রজাপতি। আলো দেখে অনেক সময় এরা ভেতরে চলে আসে। হঠাৎ প্রজাপতি দেখে আমরা যেমন চমকে উঠি, তেমনি কৌতূহলীও হই।ঘরের ভেতর উড়তে উড়তে যখন বের হওয়ার রাস্তা খুঁজে পায় না, তখন আমাদের সামান্য অসাবধানতায় এর নরম ডানা ভেঙে বা ছিঁড়ে যেতে পারে। কাগজ, বই বা হাত দিয়ে তাড়া করলে কিংবা জানালার কাচে বারবার ধাক্কা খেলে প্রজাপতি মারাত্মকভাবে আহত হয়।

এমনকি মারাও যেতে পারে।অথচ একটু ধৈর্য ধরে ঠিকমতো চেষ্টা করলে খুব সহজেই একে কষ্ট না দিয়ে বাইরে বের করে দেওয়া যায়। চলো, জেনে নিই ঘরে আটকে পড়া প্রজাপতিকে নিরাপদে বের হতে সাহায্য করার সহজ উপায়গুলো।কেন ঘরে আসে প্রজাপতিপ্রজাপতি মূলত উজ্জ্বল আলো, আশ্রয় কিংবা খাবারের খোঁজে ঘরে ঢুকে পড়ে।

অনেক সময় বাইরের কড়া রোদ বা ঝড়বৃষ্টির হাত থেকে বাঁচতে শীতল ও নিরাপদ জায়গার খোঁজে এরা ঘরের ভেতর চলে আসে।এ ছাড়া ঘরের ভেতর রাখা কোনো রঙিন ফুল বা উজ্জ্বল আলোর দিকে আকৃষ্ট হয়েও পথ ভুলে ঢুকে পড়ে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর