advertisement
advertisement

আগুনের কোনো দল নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
আগুনের কোনো দল নেই

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামের শাহজাহান বিশ্বাসের পুড়িয়ে দেওয়া ঘর

advertisement

নড়াইলের কালিয়ার বেন্দারচর গ্রামে পোড়া একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে রাবেয়া বেগম প্রথম আলোকে বলেছেন, ‘আমার এই বিল্ডিংটায় ছয়টা রুম, সবগুলো পুড়াই দেছে।’ তারপর যোগ করেছেন, ‘আমি একা বিটি মানুষ আছি। এখনো ভয়ের মধ্যে আছি।’ তাঁর ঘর পোড়ার দুই দিন আগে, ১৮ নভেম্বর সন্ধ্যায়, গোপালগঞ্জ শহরে একটি বেসরকারি হাসপাতালে হামলা ও আগুন দেওয়ার সময় ভেতরে রোগী ছিলেন; স্বজনেরা বাইরে দাঁড়িয়ে আহাজারি করছিলেন।

হাসপাতালটির মালিক বিএনপির একজন সংসদ সদস্য, কিন্তু সেখানে চিকিৎসা নিতে যান এলাকারই সাধারণ মানুষ। দুই জেলা, দুই পক্ষ, দুই রকম স্লোগান। কিন্তু ছাইয়ের রং একই।গত দুই সপ্তাহের হিসাবটা মনে রাখা দরকার। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি থেকে সহিংসতা ছড়িয়েছে।

জেলা প্রশাসনের হিসাবে ১০ থেকে ২৫ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জে প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি থানা, যানবাহন ও সরকারি স্থাপনা ভাঙচুর-অগ্নিসংযোগের শিকার; ক্ষতি কয়েক শ কোটি টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর