advertisement
advertisement

চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে মেট্রোরেলের প্রাথমিক রুট নির্ধারণ, উড়াল নাকি পাতালে পথে

advertisement

চট্টগ্রাম নগরে মেট্রোরেলের সম্ভাব্য একটি রুট প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন হয়ে বারিক বিল্ডিং মোড় দিয়ে পতেঙ্গা পর্যন্ত যাবে এই রুট।তবে নগরের প্রথম মেট্রোরেল লাইনটি উড়ালপথে নির্মাণের সুযোগ দেখছেন না সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা।

তাঁদের বিবেচনায়, এই পথে মেট্রোরেল নির্মাণ করতে হলে যেতে হবে মাটির নিচ দিয়ে পাতাল পথে।নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এড়িয়ে এই রুট নির্ধারণের পেছনেও রয়েছে অবকাঠামোগত সীমাবদ্ধতা। এই সড়কে দুটি উড়ালসড়ক নির্মাণ করা হয়েছে। বহদ্দারহাট থেকে আন্দরকিল্লা এবং আন্দরকিল্লা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকা ঘনবসতিপূর্ণ।অন্যদিকে বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কের ওপর নির্মিত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে।

এসব কারণে সড়কের ওপর দিয়ে মেট্রোরেল নির্মাণের পরিবর্তে ভূগর্ভস্থ পথের (পাতাল পথের) সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।তবে এই রুট এখনো চূড়ান্ত নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর