advertisement
advertisement

বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে

৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকার উৎস এই বিল

advertisement

বিলটির সঙ্গে জড়িয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নওগাঁর পোরশার ৭০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা। বেশ কয়েকটি নামে পরিচিত বিলের একটি অংশের নাম বিলকুজাইন। রাজশাহী থেকে গোমস্তাপুর গিয়ে বিলটি ঘুরে এসেছেন আবুল কালাম মুহম্মদ আজাদঘাটে ভিড়ছে মাছভর্তি নৌকা। নামানো হচ্ছে মাছের ডালি। দুজন মিলে ডালি ধরে দৌড়ে যাচ্ছেন আড়তের দিকে। আড়তদার হাঁক দিচ্ছেন, ‘খয়রা, খয়রা, খয়রা...ছোট মাছ খয়রা।’ মুহূর্তেই মৌমাছির মতো ডালিটি ঘিরে ধরছেন মানুষ।

আড়তদার হাঁকছেন, ‘তিন শ বিশ, তিন শ বিশ, তিন শ বিশ...।’ এরপর দর উঠছে, ‘তিন শ তিরিশ, তিন শ তিরিশ...।’মনে হচ্ছে, মাছের মচ্ছব বসেছে। বিলের এক প্রান্তে পানি নেমে যাওয়ায় জেগে উঠেছে খানিকটা জায়গা। সেখানেই বসেছে মাছের আড়ত। এই বিলের এক মাথা ভারতে, অন্য মাথা বাংলাদেশে।

আশপাশের তিন-চার জেলা থেকে ব্যবসায়ীরা বাইসাইকেল, মোটরসাইকেল, ভটভটি ও সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ভোর থেকেই এখানে ভিড় জমান।আষাঢ় থেকে শুরু করে ফাল্গুন-চৈত্র পর্যন্ত ধানের এই বিলে চলে মাছের উৎসব।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর