advertisement
advertisement

জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান: বড় ধরনের পরিবর্তন দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান: বড় ধরনের পরিবর্তন দরকার

মনজুর আহমদ

advertisement

দেশে উচ্চশিক্ষায় মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ পড়াশোনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয়। এসব কলেজ থেকেই দেশের কর্মবাজারে মধ্যম ও উচ্চমধ্যম পর্যায়ের কর্মী সরবরাহ হওয়ার কথা। অথচ এই স্তরের শিক্ষার মান ও ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগ রয়েছে।বিভিন্ন গবেষণা ও পর্যালোচনায় দেখা গেছে, এসব কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বেকারত্বের হার বেশি। অনেকে ডিগ্রি অর্জন করেও সেই অনুযায়ী কাজ পাচ্ছেন না।

একসময় যেসব কাজে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতাই যথেষ্ট ছিল, সেসব কাজেও এখন তাঁদের যোগ দিতে হচ্ছে। অর্থাৎ এসব কলেজের শিক্ষার সনদ ও শ্রমবাজারের চাহিদার মধ্যে বড় ধরনের ফারাক রয়েছে। ফলে এখান থেকে অনেক শিক্ষিত বেকার তৈরি হচ্ছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায় এ সমস্যা দূর করতে সরকার যে বিষয়টি স্বীকার করছে এবং নতুন উদ্যোগ নেওয়ার কথা বলছে, সেটা ভালো এবং তা জরুরি।

তবে শুধু পরিকল্পনা নিলেই হবে না, সেগুলোর যথাযথ বাস্তবায়নও নিশ্চিত করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর