advertisement
advertisement

কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২:১২ অপরাহ্ণ
কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী

কুমিল্লায় পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিল করতে পারেননি গিয়াস উদ্দিন আত-তাহেরী। পরে সেখানে গিয়ে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। শুক্রবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে

advertisement

দিনভর উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে পূর্বনির্ধারিত ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে পারেননি ধর্মীয় আলোচক মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী। প্রশাসনের অনুমতি না থাকায় এবং হেফাজতে ইসলামের নেতা–কর্মীদের প্রতিবাদের মুখে মাহফিলের আয়োজন বন্ধ হয়ে যায়।

তবে গতকাল শুক্রবার বিকেলে ওই এলাকায় গিয়ে সড়কের পাশে ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে ভক্ত-অনুসারীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি।গতকাল বিকেল চারটার দিকে অলিরবাজার এলাকায় পৌঁছান তাহেরী। তাঁর গাড়ির আশপাশে জড়ো হন কয়েক শ ভক্ত–অনুসারী।

এ সময় গাড়ির ওপর দাঁড়িয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে তিনি এলাকা থেকে চলে যান।কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. লুৎফর রহমান গতকাল রাতে প্রথম আলোকে বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর