advertisement
advertisement

রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ণ
রোমিও স্পাই: প্রেমিক সেজে নারী কর্মকর্তাদের প্রেমের ফাঁদে ফেলতেন সুদর্শন তরুণেরা

১৯৭৫ সালের দিকে বার্লিনের রাস্তায় একটি ব্যাগ আদান-প্রদান করছেন এক নারী ও পুরুষ। তাঁদের সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রেখেছিল পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্টাসি

advertisement

১৯৫০-এর দশকের শুরুর দিক। পশ্চিম জার্মানির তৎকালীন রাজধানী বন শহরের এক ব্যস্ত বাসস্টপে প্রতিদিন বিকেলে দাঁড়িয়ে থাকতেন এক সুদর্শন তরুণ। নাম তাঁর ফেলিক্স।বাসস্টপটির কাছেই ছিল পশ্চিম জার্মান চ্যান্সেলরের কার্যালয়। সেখানে গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করতেন নরমা (ছদ্মনাম)। প্রতিদিনের মতো একদিন অফিস থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডে এসে দাঁড়ালেন তিনি। ফেলিক্সের চোখে চোখ পড়ল তাঁর। এগিয়ে এসে কুশল বিনিময় করলেন ফেলিক্স।

এক কথা দুই কথায় আলাপ বাড়ল, সময় গড়াল। চেনাজানা থেকে তাঁদের সম্পর্ক রূপ নিল গভীর প্রেমে।একসময় তাঁরা এক ছাদের নিচে বসবাসও শুরু করলেন। সবকিছু ঠিকঠাক ছন্দেই চলছিল। কিন্তু একদিন অফিস থেকে বাসায় ফিরে নরমা দেখেন, ফেলিক্স নেই। তল্পিতল্পা গুটিয়ে উধাও হয়ে গেছেন। এরপর ফেলিক্স আর কখনো ফেরেননি।

সারা জীবনে নরমা জানতেও পারেননি, যে তরুণ তাঁর মন চুরি করেছে বলে ভেবেছিলেন, সে আসলে দিনের পর দিন তাঁর কাছ থেকে পশ্চিম জার্মানির সব গোপন নথিপত্র চুরি করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর