advertisement
advertisement

‘চালকেরা ভাড়া বাড়িয়ে সামলাবেন, আমরা কী করব’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
‘চালকেরা ভাড়া বাড়িয়ে সামলাবেন, আমরা কী করব’

তেলের দাম বাড়ায় যাত্রীও কম। যাত্রীর জন্য অপেক্ষা করছেন ভাড়ায় মোটরসাইকেলচালক মোহাম্মদ আলাউদ্দিন। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে

advertisement

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে লালখান বাজারে যাওয়ার জন্য মোটরসাইকেল খুঁজছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ খোকন। তিনি জানান, এই পথে আগে সাধারণত ৮০ থেকে ১০০ টাকা ভাড়া দিতেন। আজ তাঁর কাছে চাওয়া হয় ১১০ টাকা। তেলের দাম বাড়লে চালকের খরচও বাড়বে, সেটি বোঝেন খোকন। কিন্তু তাঁর প্রশ্ন, বাড়তি ভাড়া দেওয়ার টাকা আসবে কোথা থেকে? তিনি বলেন, ‘তেলের দাম বাড়লে ভাড়া কিছুটা বাড়বে, সেটা বুঝি। কিন্তু আমাদের আয় তো বাড়েনি।

বাড়তি টাকা আমরা কোথা থেকে দেব? প্রয়োজনের জন্য তো বের হতেই হবে। সবকিছুর দাম বাড়ছে। এভাবে সাধারণ মানুষের চলাফেরা করাও কঠিন হয়ে যাচ্ছে।’ একই কথা বললেন আরেক যাত্রী মোহাম্মদ সাইফুল। তিনি বলেন, ‘চালকেরও খরচ বেড়েছে। তাঁকে তেল কিনে গাড়ি চালাতে হবে। তিনি হয়তো ভাড়া বাড়িয়ে খরচ সামলাবেন; কিন্তু আমরা কী করব? আমাদের তো আয় বাড়ছে না।’ আজ সোমবার দুপুরে দুজনের সঙ্গে কথা হয়।

গতকাল রোববার রাতে সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর