গ্রানিত জাকা
করোনাভাইরাসের টিকা গ্রহণের ভুয়া সনদ নেওয়ার কথা স্বীকার করে জাতীয় দল থেকে বাদ পড়লেন সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকা। সুইজারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফভি) সোমবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে।
জাকা নিজে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করার পরেই বোর্ড ও খেলোয়াড়ের যৌথ আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৩৩ বছর বয়সী মিডফিল্ডার লিখেছেন, ‘মানসিক অস্থিরতার সেই মুহূর্তে সঠিক উপায়ে সংশয় দূর না করে আমি ভুলবশত একটি ভুয়া টিকাদান সনদ জোগাড় করে ফেলি। আজ আমি স্পষ্টভাবে বুঝতে পারছি, কাজটা একদম ঠিক হয়নি। এটা একটা মারাত্মক ভুল ছিল।
আমি গভীরভাবে দুঃখিত।’ভুল স্বীকার করেছেন গ্রানিত জাকাইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার জানান, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।