কোলাজ প্রথম আলো গ্রাফিকস
রেলস্টেশনের প্ল্যাটফর্মে কিছু যুবককে হাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা যাচ্ছে, ২০ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ‘সিলেট-হবিগঞ্জ রেলস্টেশনে বিএনপি নেতাদের চাঁদাবাজির অংশবিশেষ’।
একই ভিডিও ব্যবহার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা মন্তব্য করা হয়েছে।ছড়িয়ে পড়া ভিডিও পোস্টের মন্তব্যের ঘরগুলোতে দেখা যায়, ভিডিওটির ঘটনা সত্য ভেবে প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। প্রথম লিংক, দ্বিতীয় লিংকতবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি কোনো রাজনৈতিক দলের অস্ত্রের মহড়া বা চাঁদাবাজির ঘটনার নয়।
এটি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে তৈরি একটি কনটেন্টের শুটিংয়ের দৃশ্য।মূল ভিডিওতে মিলল ‘শুটিং ভিডিও’র উল্লেখভিডিওটির বিষয়ে অনুসন্ধান করে SK Shahin নামের একটি ফেসবুক প্রোফাইল পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।