advertisement
advertisement

চামড়ার গল্পে নতুন বাজারের খোঁজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
চামড়ার গল্পে নতুন বাজারের খোঁজ

advertisement

কাঁচা চামড়া থেকে ব্যাগ, জুতা কিংবা জ্যাকেট—দক্ষ কারিগরের হাতে বদলে যাচ্ছে দেশীয় চামড়ার পরিচয়। তেজগাঁওয়ের বিসিক মেলায় উদ্যোক্তাদের পণ্যে মিলছে ক্রেতার সাড়া, তৈরি হচ্ছে নতুন বাজারের সম্ভাবনা।পশুর চামড়া যখন দক্ষ কারিগরের হাতে রূপ নেয়, তখন তা আর শুধু কাঁচামাল থাকে না; হয়ে ওঠে ব্যবহারিক পণ্য, নান্দনিকতা ও কারিগরি দক্ষতার সমন্বয়।

সেই দেশীয় সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের নিচতলায় আয়োজন করা হয় ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা ২০২৬’। ১৬ সেপ্টেম্বর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলা চলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলা ছিল সবার জন্য উন্মুক্ত।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আয়োজনে অনুষ্ঠিত এ মেলার মূল উদ্দেশ্য ছিল দেশীয় চামড়া ও চামড়াজাত পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের সঙ্গে ক্রেতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর