advertisement
advertisement

ভয়ংকর ভিলেনের মুখোমুখি রিচার, শেষ রক্ষা হলো কি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
ভয়ংকর ভিলেনের মুখোমুখি রিচার, শেষ রক্ষা হলো কি

‘রিচার ৪’–এর দৃশ্য। কোলাজ

advertisement

তাঁর নির্দিষ্ট কোনো ঠিকানা নেই। একটি ছোট ব্যাগ, কয়েকটি পোশাক আর সামান্য কিছু টাকা নিয়ে এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি-বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন।

তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়।এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের শেষ পর্ব মুক্তি পেয়েছে ১৬ সেপ্টেম্বর। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজটি বিশ্বজুড়ে আলোচনায়। অনেকে বলছেন, এটিই ‘রিচার’–এর সেরা মৌসুম। এবার রিচারকে যেভাবে রক্তাক্ত হতে হয়েছে, আগের কোনো কিস্তিতেই এতটা নাকানিচুবানি খেতে হয়নি।

কথা মিথ্যা নয়, কিন্তু তাই বলে কি এটিই সেরা মৌসুম?একনজরেসিরিজ: ‘রিচার ৪’ধরন: অ্যাকশন-ক্রাইমউৎস: ‘গন টুমোরো’, লি চাইল্ডশোরানার: নিক সান্তোরাপরিচালনা: স্যাম হিল ও গ্যারি ফ্লিডারঅভিনয়: অ্যালান রিচসন, সিডেল নোয়েল, ক্রিস্টোফার মার্কেট ও অ্যাগনেজ মোস্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিওপর্ব সংখ্যা: ৮রানটাইম: ৩৯-৫৬ মিনিটনতুন মৌসুমে রিচার (অ্যালান রিচসন) হাজির হন ফিলাডেলফিয়ায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর