advertisement
advertisement

ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা চীনের

চীনের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য দেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২৬ সেপ্টেম্বর ২০২৬

advertisement

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান ও কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র বিরোধিতা করেছে চীন। চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং আজ শনিবার সাধারণ পরিষদের দেওয়া ভাষণে বেইজিংয়ের এ অবস্থান তুলে ধরেন। যদিও তিনি যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ করেননি। ভাষণে পারস্য উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান চীনের ভাইস প্রেসিডেন্ট।

পাশাপাশি তিনি কিউবাকে হুমকি দেওয়া বন্ধ করতে এবং দেশটির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে ‘সংশ্লিষ্ট দেশটির’ প্রতি আহ্বান জানান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরানে মার্কিন যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। আর কিউবার ওপর যুক্তরাষ্ট্র তীব্র চাপ সৃষ্টি করে রেখেছে।

এতে দ্বীপরাষ্ট্রটিতে তেলের সরবরাহ প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে।জাতিসংঘের চীনের প্রতিনিধির এমন বক্তব্য চলতি সপ্তাহের শুরুর দিকে হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌহার্দ্যপূর্ণ আলোচনার সম্পূর্ণ বিপরীত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর