বিএনপি নেতা হাফিজুর রহমান
পটুয়াখালীর কলাপাড়ায় চুরির অভিযোগ তুলে ১২ বছর বয়সী এক শিশু ও তার মাকে বেধড়ক পিটিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (চুন্নু) ও তাঁর ছোট ভাই আবদুল হাই। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর হাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। দেড় বছর আগে তাঁর বাবা মারা যায়। জমি বন্ধকের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে চুরির অভিযোগ তুলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গতকাল মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, দুজনেরই শরীরে আঘাতের চিহ্ন আছে।
শরীরের যেসব স্থানে আঘাত করা হয়েছে, সেসব জায়গায় কালো দাগ হয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।