advertisement
advertisement

ভোগ ওয়ার্ল্ড মিলানে ইতালিয়ান ডিভা জেনিফার লোপেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ণ
ভোগ ওয়ার্ল্ড মিলানে ইতালিয়ান ডিভা  জেনিফার লোপেজ

advertisement

মিলানের ফ্যাশন মঞ্চে জেনিফার লোপেজকে দেখা গেল একেবারে ইতালিয়ান ডিভার সাজে। কালো ডলচে অ্যান্ড গাবানা গাউন, শিয়ার অপেরা গ্লাভস আর ৭৪ ক্যারেটের টারকোয়েজ নেকলেসে তিনি যেন পুরোনো হলিউড গ্ল্যামারের আধুনিক প্রতিচ্ছবি হয়ে ওঠেন। ২২ সেপ্টেম্বর ভোগ ওয়ার্ল্ড: মিলানো অনুষ্ঠানে অংশ নেন জেনিফার লোপেজ।

মিলানের ঐতিহাসিক গ্যালেরিয়া ভিত্তোরিও এমানুয়েলে আয়োজিত এবারের অনুষ্ঠানটি ছিল ইতালিয়ান ফ্যাশন, কারুশিল্প ও মানুষের হাতে তৈরি পোশাকের প্রদর্শনী। সেই আবহের সঙ্গে নিজের লুককেও পুরোপুরি মিলিয়ে নিয়েছিলেন জে.লো। পরে তিনি ভোগ ওয়ার্ল্ডের রানওয়েতেও হাঁটেন।কালো গাউনে নজরকাড়া উপস্থিতিজেনিফারের ডলচে অ্যান্ড গাবানা গাউনটি ছিল একেবারেই নজরকাড়া।

মেঝে ছোঁয়া কালো গাউনের পুরো শরীরজুড়ে সিকুইনের কাজ, যা তাঁর শরীরের গড়নকে আরও স্পষ্ট করে তুলেছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর