advertisement
advertisement

সমুদ্রের গভীরে সোলার সেল স্থাপন করেছেন বিজ্ঞানীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ণ
সমুদ্রের গভীরে সোলার সেল স্থাপন করেছেন বিজ্ঞানীরা

সমুদ্রের গভীরে স্থাপন করা সোলার সেল

advertisement

সমুদ্রের পানির নিচে সূর্যের আলো খুব কম প্রবেশ করতে পারে। ফলে পানির গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে আসে। এমন এক পরিবেশে চীন সাগরের ৩২ ফুট গভীরে সফলভাবে সাবমেরিন সোলার সেল স্থাপন করে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির ইউনান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা।বিজ্ঞানীদের তথ্যমতে, সমুদ্রের ১০ মিটার গভীরে স্থাপন করা সোলার প্যানেলগুলো মাত্র দুই ঘণ্টায় লিথিয়াম–আয়ন ব্যাটারি চার্জ করার মতো যথেষ্ট শক্তি সংগ্রহ করতে পারে।

এ বিষয়ে ইউনান ইউনিভার্সিটির বিজ্ঞানী ওয়েন–হুয়া ঝাং জানান, সামুদ্রিক সোলার সেল নিয়ে খুব কম গবেষণা করা হয়েছে এবং সেগুলোর বেশির ভাগই দুই মিটার বা তার কম পানিতে সীমাবদ্ধ ছিল। নতুন স্থাপন করা সোলার সেলগুলো প্রায় সাড়ে পাঁচ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারবে।সমুদ্রের ৫ থেকে ১০ মিটার গভীরে মূলত নীল ও সবুজ রঙের সংক্ষিপ্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো পৌঁছায়।

আর তাই সূর্যের আলোর স্বল্পতা মোকাবিলার জন্য লিড হ্যালাইড পেরোভস্কাইট নামের একধরনের সেমিকন্ডাক্টর ক্রিস্টাল ব্যবহার করে সোলার সেলগুলো তৈরি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর