advertisement
advertisement

ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
ফেরাটা সুখের হলো না মানচিনির, বেলজিয়ামের কাছে হার ইতালির

বেলজিয়ামের গোল উদযাপন।

advertisement

ইতালি ০ : ২ বেলজিয়ামইতালির ডাগআউটে রবার্তো মানচিনির প্রত্যাবর্তন। সেটা যে এমন দুঃস্বপ্নের হবে, তা হয়তো তিনি একেবারেই ভাবেননি। নিজেদের মাঠে বেলজিয়ামের কাছে ২-০ গোলে হার দিয়ে শুরু হলো মানচিনির দ্বিতীয় অধ্যায়।

মিকা গোডটস ও দোদি লুকেবাকিওর দুই গোলে নেশনস লিগে শুরুতেই কঠিন পরীক্ষায় পড়ল আজ্জুরিরা।এমবাপ্পের গোলে তুরস্কের বিপক্ষে জয়, শুরু হলো ফ্রান্সে জিদান-যুগ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে যাওয়ার পর আবার ইতালির কোচ হিসেবে ফিরেছেন মানচিনি। ফ্রান্স ও তুরস্কের সঙ্গে একই গ্রুপে থাকা ইতালির সামনে তাই শুরু থেকেই কঠিন চ্যালেঞ্জ। আলেসান্দ্রো বাস্তোনি নিষিদ্ধ, ফেদেরিকো দিমারকো, মার্কো পালেস্ত্রা, ব্রায়ান ক্রিস্তান্তে ও নিকোলো জানিওলো চোটে।

আর্সেনালে বাঁ প্রান্তে খেলা রিকার্দো কালাফিওরি তাই ইতালির হয়েও সেই ভূমিকায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর