advertisement
advertisement

রোনালদোকে বেঞ্চে বসিয়ে হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ণ
রোনালদোকে বেঞ্চে বসিয়ে হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

গোলের পর রামোসের উদ্‌যাপন

advertisement

নরওয়ে ১-২ পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চে। ওয়েলসের বিপক্ষে আগের ম্যাচে গোলের সহজ সুযোগ নষ্টের কারণে? হতে পারে। চোটের কারণে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজও। ওদিকে সামনে আর্লিং হলান্ডের নরওয়ে। খেলতে হবে তাঁদেরই ঘরের মাঠে। পর্তুগাল সমর্থকদের মনে কু-ডাক দেবে না কেন!অসলোয় শেষ পর্যন্ত পর্তুগালের কোনো অমঙ্গল হয়নি।

নরওয়ে গোলকিপার ওরইয়ান নিলান্ড তা হতে দেননি!সর্বশেষ বিশ্বকাপের শেষ ষোলোয় ব্রাজিলের বিদায়ে ‘যথেষ্ট’ (পেনাল্টি ঠেকিয়ে) ভূমিকা ছিল নিলান্ডের। ভূমিকা রইল আজ নেশনস লিগে পর্তুগালের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের হারেও।ম্যাচে তখন ৫৫ মিনিট। নরওয়ে ১-১ গোলে সমতায় ফিরেছে মিনিট তিনেক আগে। নিলান্ডের কী হলো কে জানে, সামনে দাঁড়িয়ে থাকা পর্তুগাল স্ট্রাইকার গনসালো রামোসকে পাস দিলেন! বলটা যেভাবে সামনে ঠেলেছেন তাতে আসলে ‘পাস দেওয়া’ই বলতে হয়।

এই সুযোগ কে ছাড়ে!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর