advertisement
advertisement

সাবেক ৭ এমপি ও তাঁদের পরিবারের বিরুদ্ধে দুদক ১৬টি মামলা করবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ণ
সাবেক ৭ এমপি ও তাঁদের পরিবারের বিরুদ্ধে দুদক ১৬টি মামলা করবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক)

advertisement

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সাত সংসদ সদস্য (এমপি) এবং তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৬টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (শাওন) বিরুদ্ধে করা একটি মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।আজ বুধবার দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।দুদকের অনুমোদন পাওয়া মামলাগুলোর আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের মো. আবু জাহির, ফেনী-৩ আসনের হাজী রহম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও পৃথক মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।যাঁদের বিরুদ্ধে যত টাকার অবৈধ সম্পদের অভিযোগদুদক সূত্র জানায়, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর