স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)
স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় না থাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছয় প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের সইয়ে পৃথক চিঠিতে ছয় প্রকৌশলীর কাছে তাঁদের অনুপস্থিতির কারণ জানিয়ে সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশগুলোতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।
১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে সভাটি অনুষ্ঠিত হয়।নোটিশ পাওয়া ছয় প্রকৌশলী হলেন বান্দরবান জেলার নির্বাহী প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, বান্দরবান সদর উপজেলা সহকারী প্রকৌশলী অনুপম সিকদার, নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, আলীকদম উপজেলা সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, লামা উপজেলা সহকারী প্রকৌশলী আবু হানিফ এবং রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলী দিবাকর রায়।নোটিশে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ‘এলজিইডির চলমান কাজের অগ্রগতি; সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ কার্যক্রম; ইউনি ব্লক/সিটি ব্লক ব্যবহার; স্লোপ প্রটেকশনে বিন্না ঘাসের ব্যবহার; এলজিইডির জেলা, আঞ্...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।