মারধরের শিকার সুমাইয়া রহমান। তাঁর মুখে আঘাতের চিহ্ন
‘কুকুরগুলো আমাকে অনেক পছন্দ করে। যখনই রাস্তা দিয়ে হেঁটে যাই, ওরা আমার পিছু নেয়। কারণ ওদের আমি নিয়মিত খাওয়াই। গতকালও ওই গলিতে খাওয়াতে গেলে স্থানীয় কিছু মানুষের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা আমাকে কিল, ঘুষি, লাথি মারে।’ এভাবেই নিজের ওপর হওয়া হামলা, হেনস্তা ও লাঞ্ছনার বর্ণনা দিচ্ছিলেন তরুণী সুমাইয়া রহমান।
তিনি রাজধানীর বনশ্রীর বাসিন্দা।আজ বুধবার সন্ধায় বনশ্রীতে এই প্রতিবেদকের সঙ্গে আলাপচারিতায় সুমাইয়া রহমান নিজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন। তাঁর চোখের নিচে, মুখের ওপর তখনও আঘাতের চিহ্ন। আঘাতের কারণে হাতের কয়েক জায়গা কালো হয়ে আছে।বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী সুমাইয়া বলেন, ‘তারা আমাকে বাজেভাবে আঘাত করেছে। সবচেয়ে বেশি মেরেছে পিঠের ওপর।
প্রাণ বাঁচাতে কোনো রকমে আমি তখন ওই এলাকা থেকে পালিয়ে আসি।’কী ঘটেছিলরাজধানীর বনশ্রী এলাকায় সুমাইয়া রহমান নিয়মিত পথকুকুরকে খাবার দেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।