advertisement
advertisement

সন্তান পালন নিয়ে এত এত থিওরি আর পরামর্শের একটিও বাংলাদেশে কাজ করেনা কেন? এই ১০টি কারণের কথা ভেবে দেখেছেন কি?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
সন্তান পালন নিয়ে এত এত থিওরি আর পরামর্শের একটিও বাংলাদেশে কাজ করেনা কেন? এই ১০টি কারণের কথা ভেবে দেখেছেন কি?

পরিবারের সন্তান পালনের বাস্তবতা যেন এক দ্বৈত চাপের মধ্যে আটকে আছে

advertisement

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্যারেন্টিং বইয়ে এখন নিয়মিত বহু পরামর্শ চোখে পড়ে সন্তান পালন নিয়ে। যে সামাজিক ও পারিবারিক বাস্তবতাকে সামনে রেখে এসব প্যারেন্টিং পদ্ধতি তৈরি হয়েছে, বাংলাদেশের বাস্তবতা তার থেকে অনেকটাই আলাদা। হাল ফ্যাশন ডেস্ক সন্তানকে একদিকে স্বাধীন করে বড় করতে চান বাবা-মা, অন্যদিকে নিরাপত্তার কথা ভেবে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চান না। বাইরে খেলতে পাঠাবেন?

ব্যস্ত রাস্তা, যানবাহন, নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। ঘরে রাখবেন? হাতে উঠে আসে মোবাইল। বাংলাদেশের অনেক পরিবারের সন্তান পালনের বাস্তবতা যেন এমনই এক দ্বৈত চাপের মধ্যে আটকে আছে: নিরাপদে রাখার চাপ এবং সফল করে তোলার চাপ।পরিবারের সন্তান পালনের বাস্তবতা যেন এক দ্বৈত চাপের মধ্যে আটকে আছেঢাকার কোনো ব্যস্ত সড়কের পাশে দাঁড়িয়ে সন্তানকে ‘নিজের মতো করে সিদ্ধান্ত নিতে’ বলা সহজ নয়।

একদিকে ছুটে চলা বাস, মোটরসাইকেল আর রিকশা; অন্যদিকে রাস্তা পার হওয়ার সময় এক মুহূর্তের অসতর্কতার ভয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর