advertisement
advertisement

শিবির সভাপতির বক্তব্য প্রত্যাহারে সময় বেঁধে দিলেন ছাত্রদল নেতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
শিবির সভাপতির বক্তব্য প্রত্যাহারে সময় বেঁধে দিলেন ছাত্রদল নেতা

বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়

advertisement

বক্তব্য প্রত্যাহার করতে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিন রায়হান।

একই সঙ্গে শিবিরের নেতা যদি ক্ষমা না চান, তাহলে ছাত্রদল ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।আজ বুধবার বিকেলে এক পথসভায় রাকিন বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে তুমি (মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির) যদি তোমার বক্তব্য উইথড্র না করো, এই রাজশাহী শহরে রাজশাহী মহানগর ছাত্রদল তার চূড়ান্ত সিদ্ধান্ত মাঠেই ফয়সালা করবে।

শুধু সতর্ক করা নয়, বক্তব্যের জন্য ছাত্রশিবিরের মহানগর সভাপতিকে রাজশাহীর মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।’ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রদলকে ‘কুত্তার মতো পেটানোর’ হুমকি রাজশাহী মহানগর শিবির সভাপতিরএর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশে ইমরান নাজির ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর