গাছের পাতার ফাঁকে ঝুলে আছে টসটসে জামরুল। উজানচর, কিশোরগঞ্জ, ২৩ অক্টোবর। ছবি: তাফসিলুল আজিজ
বাজারের ঝুড়ি থেকে একটা জামরুল তুলে নিলে অদ্ভুত এক অনুভূতি হয়। দেখতে এত লোভনীয়, রংটাও চোখ টানে। কিন্তু জিনিসটা ভঙ্গুর। হাতে নিলেই বোঝা যায়। সামান্য চাপেই দেবে যায়। এতে আপেলের মতো কামড় বসানো যায় না। এর মধ্যে পেয়ারার সেই মচমচ শব্দও নেই। এই নরম স্বভাবের পেছনে আসলে ফলটির ভেতরের গঠনই দায়ী।জামরুলের বৈজ্ঞানিক নাম সিজিজিয়াম সামারানজেন্স। লবঙ্গ–জাতীয় গাছের ফল এটি।
ইংরেজিতে একে ওয়াটার অ্যাপল বা ওয়াক্স অ্যাপল বলা হয়। দক্ষিণ–পূর্ব এশিয়া এর আদি জন্মস্থান বলে ধরা হয়। এখান থেকে শতাব্দীর পর শতাব্দী ধরে ছড়িয়েছে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ডের মতো গরম ও আর্দ্র অঞ্চলে। নামের মধ্যেই লুকিয়ে আছে একটা ইঙ্গিত। পানি। ১০০ গ্রাম জামরুলের প্রায় ৯০ গ্রামই পানি। বাকিটা সামান্য চিনি, কিছুটা আঁশ, আর অল্প খনিজ উপাদান। এত বেশি পানি থাকার কারণেই ফলটা মূলত এত নরম হয়ে যায়।
এ কারণেই গরমের দুপুরে জামরুল খেলে যেমন তেষ্টা মেটে, তেমনি পেট ভরে না বেশি।কোষের গঠন দেখলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।