এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দেয় প্রাইভেট কারটি। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায়
রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিক মেহেদী হাসানকে গাড়িচাপা দিয়ে মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে দাবি করেছেন এ ঘটনায় আইনের সংস্পর্শে আসা কিশোরের আইনজীবী আলমগীর হোসাইন। তিনি বলেছেন, নিহত ব্যক্তির দাফন-কাফনের জন্য ১ লাখ টাকা এবং তাঁর বৃদ্ধ মা–বাবার ভবিষ্যতের কথা বিবেচনায় আরও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে।
কিন্তু এই আপস হলেই এই ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হয়ে যাবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন রয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ প্রথম আলোকে বলেছেন, সড়ক পরিবহন আইনে করা মামলা আপসযোগ্য নয়। বাদী ও আসামিপক্ষের মধ্যে আপস হলেও আদালত তা গ্রহণ করতে বাধ্য নন। গত মঙ্গলবার বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে মেহেদী হাসান (২৪) বিশ্রাম নেওয়ার সময় তাঁর ওপর প্রাইভেট কার উঠিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।