রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন স্থানীয় বাসিন্দারা
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় রেলওয়ে কলোনির বাসিন্দাদের বাধার মুখে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় উচ্ছেদে যাওয়া রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের বাগ্বিতণ্ডা হয়। পরে বাসিন্দাদের আরও এক মাস সময় দিয়ে অভিযান না চালিয়েই ফিরে যান রেলওয়ের কর্মকর্তারা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম রেললাইনের পুরোনো সেতু ইয়ার্ড এলাকায় এ অভিযান চালাতে যায় রেলওয়ে কর্তৃপক্ষ। এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।স্থানীয় বাসিন্দা রোকসানা বেগম বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তাঁদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও বসবাসের জায়গা হারানোর পর তাঁরা রেলওয়ে কলোনি এলাকায় বসবাস শুরু করেন। দীর্ঘ ৩৫ বছর সেখানে বসবাস করলেও সরকার তাঁদের জায়গা বন্দোবস্ত দেয়নি।
কয়েক দিন আগে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।