এই ফুটপাতে বসে থাকা যুবক মেহেদী হাসানকে চাপা দিয়েছে প্রাইভেট কারটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারায়
রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসানের (২৪) মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোরকে পুলিশ হেফাজতে নিয়েছে। মঙ্গলবার বিকেলে দুর্ঘটনার পর জনতা তাকে আটক করলেও পুলিশ রাতে ছেড়ে দেয়। প্রথম আলোর প্রতিবেদন ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণের পর তার সম্পৃক্ততা পেয়ে তাকে আবার আইনের আওতায় আনা হয়।
নিহত শ্রমিকের ভাই গাড়ির চালক আকাশ মারকের নামে মামলা করলেও পুলিশ ডিসি রুহুল কবীর খান কিশোরের সম্পৃক্ততা নিশ্চিত করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।