advertisement
advertisement

জাপানি ক্রেতা–বিনিয়োগকারীদের জন্য বিজিএমইএর ‘জাপান ডেস্ক’ চালু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
জাপানি ক্রেতা–বিনিয়োগকারীদের জন্য বিজিএমইএর ‘জাপান ডেস্ক’ চালু

আজ বুধবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জাপান ডেস্কের উদ্বোধন হয়

advertisement

জাপানের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ জোরদারে ‘জাপান ডেস্ক’ চালু করেছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং বিনিয়োগের সুযোগ তৈরিতে এই ডেস্ক ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। আজ বুধবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডেস্কটির উদ্বোধন করা হয়।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি ফিতা কেটে এই ডেস্কের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান।বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, একটি নির্দিষ্ট খাত বা প্রচলিত কয়েকটি বাজারের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে পণ্য ও বাজার বহুমুখীকরণে গুরুত্ব দিচ্ছে বিজিএমইএ। জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য সম্ভাবনাময়।

সেই সম্ভাবনা কাজে লাগাতেই জাপান ডেস্ক চালু করা হয়েছে।জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, বিজিএমইএ কার্যালয়ে জাপান ডেস্ক চালু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর